Showing posts with label এলোমেলো ভাবনা / Random Thoughts. Show all posts
Showing posts with label এলোমেলো ভাবনা / Random Thoughts. Show all posts

Sunday, June 1, 2025

এলোমেলো ভাবনা - ১৪

এখানে গত দুদিন ধরে বেশ বৃষ্টি হলো। গতকালতো বেশ ভালো রকম। সাথে বিদ্যুৎ চমকানো, বাজ পড়া। মানে যাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বলে। তার ওপরে কারেন্ট নেই। চারিদিকে ঘুটঘুট্টে অন্ধকার আর বৃষ্টির শব্দ। ঘরে মোমবাতি জ্বালিয়ে চুপচাপ একা একা বসে আছি। স্ত্রী পুত্র পনের দিন হলো এখানে নেই। শুনেছি বৃষ্টি নাকি স্মৃতি ফিরিয়ে দেয়! সেই মোহে মাঝে মাঝে ঝিঁঝিঁপোকার ডাক শোনবার লোভে ব্যালকনির দরজা খুলছি। কিন্তু হায়...একটিবারের জন্যও ঝিঁঝিঁপোকার ডাক শুনতে পেলাম না! বরং দরজা খুলতেই হাওয়ার ঝাপটা আর বৃষ্টির ছাট্। সেই অনুভূতিতেও একটা শিরশিরানি আছে বটে, তবে চশমার কাঁচে বৃষ্টির ছাটে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিলো। আচ্ছা, স্মৃতিরা কখোনো ঝাপসা হয়ে যায়? হয়তো যায়, হয়তোবা যায় না...সে যাই হোক, আবার ঘরে এসে বসে থাকা এবং ঝাপসা চোখে মোমবাতির আলোর স্নিগ্ধতা অবলোকন করা। মোমবাতির অভিমান বোধহয় খুব ভারী!! কেমন পুড়ে যাচ্ছে অথচ সাধ্যমতো আলো দিয়ে যাচ্ছে। কোনো অভিযোগ নেই। অবশ্য অভিমান যেখানে ভারী, সেখানে অভিযোগের স্থান থাকে না! মোমবাতির আলোয় ঘরের মধ্যে কেমন একটা আলো-আঁধারি রহস্য খেলা করছিলো। সাথে বৃষ্টির শব্দের ছন্দ, আর "মাথার মধ্যে ঠোঁটের গন্ধ"...

সুমন সিনহা

২১/০৫/২০২৫

নীচের ফটো ও ভিডিও দুটো এই অধমেরই কাঁচা হাতে তোলা।




Tuesday, March 4, 2025

Random Thoughts - 13

Spring - The other side of the coin

Nature heralds the advent of spring, a time which symbolizes freshness and renewal and more than this, it represents spontaneity. Although the poetic discourse of honouring the seasonal madness has a long tradition, the other side of the coin is not at all a metaphorical comparison to the pleasant fragrance, suggesting renewal and hope. Instead, examples are abundant where spring greets people with a state of utter dejection and a sense of melancholy pervading all aspects of life.

The gentle breeze that once stirred new blossoms now stirs the past. The illusion began with allowing holding hand. It was misunderstood as the beginning of a new hope to someone who was reasonably immature about the playful side of emotions and completely unaware of the hypocritical lifestyle of a section of people where boastful display, iniquitous ambitions, illicit relationships, endless humblebragging, fakeness and toying with emotions are reflections of one's worth. As an outcome, the words that once said 'I will always take care of you' ended up with 'take care' and the reiteration of 'what will happen to me without you?' ended in smoke, showing that nothing happens! Once the emptiness in the evening used to get reinvigorated with a 'waiting for you...' text. With the season turning its pages, the wait is over for one or, to rephrase, the wait is endless for the other. The content of togetherness with the whispered promises in the evenings that once seemed like the basking in apricity now resembles fallen petals scattered randomly, symbolizing remnants of something that should have lasted. The assiduous effort of holding on against all odds went unrecognised just as the beauty of flowers, fallen and strewn here and there, goes unrecognised. The situation of silence when someone could understand everything without any words is gradually changed to a new situation of silence when someone could not understand anything through words. The trepidation turns into a reality with the lapse of time. The promise of belonging to someone only that developed an unshaken trust faded into oblivion.

Can spring heal the wounds the way the wounds are inflicted? Can spring bring in hope when two hearts, once close together, become strangers with poignant memories? The betrayal lingers in the mind, not in the absence but in the "empathy of intoxication". Can spring elucidate this feeling of being abandoned? The deception lies in the realization that trust, care, concern, faith and loyalty gave way to disillusion. Can spring revive these psycological devastations? No, perhaps not. The spring can never justify the poetic paradoxes. Can spring compensate for the damage when the spontaneity of someone is killed intentionally in a planned and calculated manner? Yet, spring is a season of spontaneity!!  Spring is quite silent about the pure and genuine feelings that get disillusioned with breadcrumbing. Hey spring, have you ever thought of the trauma that leaves a lasting burden of memory?

Glorifying spring is rather a seasonal insanity or a romantic imagination which does not present the musings of someone who is quite bad at figuring the profit and loss. Hey spring, will you still talk about a fresh start to a shattered soul?

May be one day, the retrospection will make you realize the damage of torture and the agony of being benched. You will understand why do actions speak louder than words. A day may come when the words will echo in your own feelings and your actions will whisper in your ears what those were. Poetic justice will find its own way when the poignant farewell will turn into eremition with the passing of springs. Hey spring, will you still promise a ray of hope?

Suman Sinha
04/03/2025
 


Saturday, September 7, 2024

এলোমেলো ভাবনা - ১২

আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সুনীল বাবুর উপন্যাস, কবিতা বা ইতিহাসধর্মী লেখালেখি অল্পস্বল্প যেটুকু পড়েছি, ভেবেছিলাম সেসব নিয়েই "অন্য সুনীল" বা ওই জাতীয় কিছু লিখবো। কিন্তু ভাবনাগুলো এলেও কিছুতেই গুছিয়ে লিখে উঠতে পারলাম না। মূলত কনসেনট্রেট করতে পারলাম না। মন চঞ্চল হয়ে পড়ছে নানা বিক্ষিপ্ত চিন্তায় সবসময়। সুনীল বাবুর দু একটি কবিতা পড়লাম, দু একটি কবিতা বা কবিতার লাইন মনে করলাম। "পূর্ব পশ্চিম"-এর কিছু পাতা এদিক ওদিক করলাম। অতীন, অলি, শর্মিলাদের কথা আরো বেশি মনে পড়লো।

আজ আবার গণেশ চতুর্থী। বাতাসে একটা উৎসবের আমেজ আছে। ক্রোধ ও দ্রোহের আবহে এই প্রবাসে বাঙালিরাও "গণপতি বাপ্পা মোরিয়া" বলছে। অন্যের সংস্কৃতি, রীতিনীতিকে আপন করে নেওয়া আর কি! অবশ্য শুধু প্রবাসে কেনো, পশ্চিম বাংলাতেও এখন গণেশ চতুর্থী ধুমধাম করে হয় যা দশ বছর আগেও হতো না। আগেকার দেখা পয়লা বৈশাখের দিন বাঙালির হালখাতার সিদ্ধিদাতা গণেশ এখন বাপ্পা হয়ে গেছে। এটার মধ্যে অবশ্য কেউ রাজনৈতিক বা জাতিগত কালচারের কোনো প্রভাব আছে বলে ভাববেন না দয়া করে। এমনিতেই শিক্ষিত, সমাজ সচেতন,  আদর্শবাদী, সংস্কৃতিমনষ্ক বাঙালীরা প্রতিনিয়ত বলে থাকেন "এই রাজনীতি রাজনীতি করেই বাঙালিদের সব কিছু শেষ হয়ে গেলো"। আশা করবো তারা নিশ্চয়ই সুনীল বাবুর "ইতিহাসের স্বপ্নভঙ্গ" পড়েছেন।

কোলকাতা সবদিক দিক থেকেই এগিয়ে থাকে, কি প্রতিবাদে কি হুজুগে। জীবনানন্দের সাধের "কল্লোলিনী তিলোত্তমা" এখন অন্য এক তিলোত্তমার বিচার চেয়ে প্রায় প্রতিদিন রাত জাগছে। তার মধ্যেই গণেশ চতুর্থী পালন হচ্ছে। এসব নানা কথা ভাবতে ভাবতেই সুনীল বাবুর "প্রথম আলো'র" কয়েকটা লাইন মনে পড়লো। লাইনগুলো এরকম ছিলো "তীর যেমন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা পিছিয়ে আসে, ঠিক তেমনই বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে পিছু ফিরে তাকাবার দরকার আছে।"

সুমন সিনহা
০৭/০৯/২০২৪

Tuesday, July 23, 2024

এলোমেলো ভাবনা - ১১

প্রথমে শুরু হয় ক্ষয়। অনেকটা ক্ষয়ে যাওয়ার পর যখন আমরা টের পাই, তখন পড়ে থাকে ক্ষীণ আশা। ওই ক্ষয়ে যাওয়া আশা যেমন কখনো পুরোটা ফুরোয় না... ক্ষয় তৈরী করে ক্ষত। সময় বয়ে যায়, ক্ষত আরো গভীর হতে থাকে। কেউ কেউ সেই ক্ষততে মেকি প্রলেপ দেওয়ার চেষ্টা করে, তাতে জ্বালা আরো বাড়ে। জ্বালা যখন অসহনীয় হয়ে দাঁড়ায়, তখন ক্ষতির মাত্রাটা বোঝা যায়। একদিকে ক্ষতি, অন্যদিকে ক্ষরণ। দুটোই অন্তরে, তাই বাইরের পার্থিব ছন্দ কোনোভাবেই বিঘ্নিত হয় না - সবকিছুই কতো স্বাভাবিক, কতো সাজানো, কতো গোছানো। ভাঙাচোরা ভেতরটায় পড়ে থাকে শুধু আক্ষেপ। অপচয়ের আক্ষেপ, ক্ষতচিহ্নর আক্ষেপ, বে-হিসেবীর আক্ষেপ। প্রতিটি ক্ষতচিহ্ন বহন করে চলে তার নিজস্ব ইতিহাস, অপচয়ের আখ্যান। মনে মনে ভাবি 'কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়'...

বাইরে একনাগাড়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি নাকি স্মৃতি ফিরিয়ে দেয়! বৃষ্টির ছন্দের মধ্যে স্মৃতি ফিসফিস করে বলছে "ক্ষমা করে দিও"।

কিছু কিছু ক্ষত থাকে যা ক্ষমা সারিয়ে তোলে না। ক্ষয়, ক্ষত, ক্ষতি, ক্ষরণ, ক্ষমা... জিন্দেগী হ্যায়, বহেনে দো...

সুমন সিনহা
২৩ /০৭ /২০২৪


Sunday, June 30, 2024

এলোমেলো ভাবনা - ১০

হঠাৎ হঠাৎ মনের মধ্যে উৎপটাং কিছু চিন্তাভাবনা এসে ভীড় করে। কিছুদিন ধরে হাফ মানে ওই অর্ধেক শব্দটা আমাকে খুব ভাবাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে অনেক শব্দের অর্থ কেমন করে যে বদলে যায়! ছোটো বেলায় হাফ শব্দটির মধ্যে একটা আনন্দের অনুভূতি লুকিয়ে থাকতো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হঠাৎ করেই একদিন আবিষ্কার করলাম হাফ শব্দটার মধ্যে একটা কঠিন নির্মমতা, একটা অবহেলা, একটা উপেক্ষা, একটা বিষন্নতা লুকিয়ে আছে।

প্রথম সাইকেল চালানো শেখা মানে আমাদের ছোটোবেলায় হাফ প্যাডেল শেখা ছিলো। সেই হাফ প্যাডেল সাইকেল চালানো শিখে যে উন্মাদনা, যে আনন্দ ছিলো, ফুল প্যাডেল শিখে বোধহয় কারোরই সেই মাত্রায় উন্মাদনা হয় নি কারণ সাইকেল শেখা মানে আমাদের ছোট বেলায় হাফ প্যাডেল শেখাই ছিলো। হাফ প্যাডেল শিখে গেছি মানে সাইকেল চালানো শিখে গেছি আর কি।
ছোটো বেলায় বাড়িতে যেদিন ডিমের ঝোল রান্না হতো, হাফ ডিম দিতো আমাদের। একটা ডিমকে হাফ করে একটা ভাগ আমার, আর একটা ভাগ দিদির। সেই ভাগ করে নেওয়ার মধ্যে কখনো মন খারাপের ব্যাপার থাকতো না, বরং শেয়ার করার মধ্যেও যে একটা তৃপ্তি থাকে, সেটা বোধহয় অজান্তেই মনের ভেতর ঢুকে গেছিলো।
ছোটো বেলায় মা বাবার সাথে ট্রেন বা বাসে যখন কোথাও যেতাম, হাফ টিকিট কাটা হতো আমার জন্য। নিজেকে এক ধরণের প্রিভিলেজড্ই মনে হতো তখন।
হাফ জামা, হাফ প্যান্ট, হাফ টিকিট, হাফ প্যাডেল, হাফ ডিমের মতো আরো কতোরকম হাফ নিয়েই জীবনটা কতো সুন্দর, সরল ছিলো।
আর একটু বড়ো হয়ে যখন উচ্চমাধ্যমিক পড়ছি, তখন তেজস্ক্রিয় পদার্থের হাফ লাইফ শিখলাম। বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিলো। খুব সহজ কথায় বললে the half life of a radioactive element is the time it takes for half of the element to decay. কিন্তু যতোই ইন্টারেস্টিং হোক না কেনো, হাফ লাইফ শব্দটি একটা ক্ষয়ে যাওয়া বোঝায়! 
তারপর বাজারে একদিন চেতন ভগতের একটা বই বেরোল। নাম হাফ গার্লফ্রেন্ড। নামটা শুধু অদ্ভুত লেগেছিলো তাই না, বড় অবাকও হয়েছিলাম। বইটা যখন সিনেমা হয়েছিল তখন চেতন ভগতকে একবার এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন - এরকম নাম কেনো দিলেন বইটির। চেতন ভগতের তাৎক্ষণিক উত্তর ছিলো "Because that's what most of the Indian men get". গার্লফ্রেন্ডও (বা বয়ফ্রেন্ডও) হাফ হয়! কিজানি  হাফ বউও হয় কিনা!! 
আরো যখন বাইরের জগতের সাথে পরিচিত হলাম, হাফ জীবন কাটিয়ে দেওয়ার পর দেখলাম সম্পর্কগুলোও হাফ-হার্টেড। কিছুটা সময় কাটানো, কিছুটা শৌখিনতা ও নানা রকম প্রয়োজনের তাগিদে কতজন কতোজনের সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক তৈরী করে। সবকিছুই কেমন যেনো হাফ হাফ। কোনো দায় নেই, কেমন যেনো আজ আছে, কাল নেই টাইপের। একটা তাৎক্ষণিক ব্যাপার, মুহূর্তেই যার অস্তিত্ব। 
রবি ঠাকুরের "শুধু যাওয়া আসা" গানটার চারটে লাইন আজকাল মনের মধ্যে সবসময়ই অনুরণন তোলে।
"হৃদয়ে হৃদয়ে, আধো পরিচয়
আধোখানি কথা সাঙ্গ নাহি হয়
লাজে ভয়ে ত্রাসে, আধো বিশ্বাসে
শুধু আধোখানি ভালোবাসা"।
এরকম ভাবেই কতজন অর্ধেক পরিচিত হয়েই একটা জীবন কাটিয়ে দিলো !! অর্ধেক কথা বাকিই থেকে গেলো!! হাফ বিশ্বাস, হাফ ভালোবাসা নিয়েই বেঁচে থাকা...
যাকগে, এই সবকিছু নিয়েই হাফেরও বেশি জীবন কাটিয়ে দিয়েছি।

সুমন সিনহা
৩০/০৬/২০২৪


Saturday, April 13, 2024

Random thoughts - 9

Prologue...

Nowadays quite often I find time hanging heavy on my hand. Random thoughts cripple my mind. Looking back, I find that if my past few years' life be plotted in a two-dimensional canvas, there is a series of sky scrapers on either side of the horizontal. Let me pen down the monologues scattered over the mind of a suburban boy of mid-forties.

Monologue...

Over the years, you learn that the person who is dearest to your heart can knock you down any time, can replace you in no time. You learn to enjoy being alone.

After a while, you learn that the person for whom you take so much risk by going against the current will simply dump you one fine morning. You learn resilience.

Someday you will discover with utter surprises that all the promises are empty and listening to different excuses at different times, be it full of contradictions, is the only reality. You learn to accept the reality.

With time you learn that the person whom you expressed your feelings and emotions without any hypocrisy will use it as a tool for torturing you and will feel intense pleasure by playing with your emotions which was so pure, genuine and honest to you. You learn to accept it as a gift in return.

Over the years, you learn that holding someone's hand in privacy with expressive eyes is just casual signifying nothing. At the same time, hugging, embracing, sharing private moments with someone else in and away from public, intimate texting and always satisfying and entertaining that someone else willingly in every possible way is just a part of social interaction, no matter how ugly it is. With the flow of time, you simply go on witnessing helplessly that someone else has become someone special with exchange of intimate and personal chats, dearly interaction and regular meet on this or that occasion. You begin to realize the meaning of replacement and that's what you deserved.

With the flow of time, you learn that relationship of any kind is nothing but a need and that very need changes with time in various forms. You realize that the depth of a relationship is an utopian concept. You begin to learn that care, concern and possessiveness for a person are something to be laughed at in this consumerist world. You learn that giving importance to someone translates to being ignored.

After a while you learn that what you thought to be your most precious possession never belonged to you and you begin to accept that being deceived, being abandoned is the way of life.

You learn that it is the money, the market value, the glamour and the show off that decide your worth and value to someone. You begin to accept with the grace of an adult that you are the most misfit person in this post truth age to survive. You do not deserve to love someone, to be loved by someone in this lustful society where thoughtless aspirations, unlawful ambitions, illicit relations and unethical activities are the new normal. You begin to understand your worth and realize how much you are prioritized, desired and understood by others.

You learn that the person whom you trust most will just give you a sheer fuck and you learn to endure being fucked.  And you learn that you really can endure because there is no other alternative left for you.

Let people be wrong about you. Let people take you amiss. Let people blame you. Let people think you are judgmental. Let people believe you live with inhibitions. Let people think you indulge in negative thoughts. Let people think that you enjoy sort of masochistic delight. Let them think what they want to think, how they want to think. After all, the feelings are yours only. It is you who endured everything. You begin to understand that the lessons you learnt add to your experience, add to your maturity. And you learn to move on with your head up and your eyes ahead, without changing yourself.

Epilogue...

There was a time when I used to be afraid of reaching the dry age of cynicism. And now I discover myself being completely confounded that I have reached the age of cynicism, the age of nihilism. Let me be alone, far away from the madding crowd, far away from the majority. Let it be the bliss of solitude. "The struggle of memory against forgetting" is the only inevitable. I am now tired of seeing my own defeat. I barely recognize myself now.

 Suman Sinha

13/04/2024

 

Monday, April 8, 2024

এলোমেলো ভাবনা - ৮

২৭ বছর আগেকার একটা পুরোনো বিল (মহিলা সংরক্ষণ বিল) সংসদের নিম্নকক্ষে পাশ হওয়াতে খুব হইচই দেখছি। নানা মুনির নানা মত আর কি। মূলতঃ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী'র উদ্যোগ ছিলো এই বিলটির প্রনয়ণে। পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার সিপিআই সাংসদ গীতা মুখার্জি তিনদশক আগে প্রাইভেট মেম্বার বিল হিসেবে এটি সংসদে প্রথম পেশ করেন। কেনো তিন দশক ধরে বিলটি পড়ে ছিল এবং এখনই বিলটি পাশ করাবার প্রয়োজন পড়লো, সেটা নিয়ে উল্লাসকারীদের বিন্দুমাত্র মাথাব্যথা বা লজ্জা কোনোটাই নেই। এটা খুব পরিষ্কার যে রাজনৈতিক এজেন্ডাই এই বিল পাশের মূল কারণ এইসময়।

যাইহোক, এই বিল নানা জন নানা দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। কেউ বলছেন এই বিল কি মহিলাদের পক্ষে সম্মানের? মহিলারা যদি পুরুষদের সমানই হন, তাহলে আলাদা করে সংরক্ষণ কেনো? কেউ বলছেন মিমি, নুসরৎদের মত মহিলাদের সংসদে আসা আরো সহজ হয়ে গেলো! কেউ বলছেন মহিলারা কি সত্যি নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন (ব্যতিক্রম নিশ্চয়ই আছে)? এ প্রসঙ্গে অনেকেই দেখলাম গ্রাম পঞ্চায়েত গুলোর উদাহরণ দিচ্ছেন। অনেক মহিলাই পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের অন্যান্য পদে আছেন। কিন্তু তারা সই ছাড়া আর কিছুই করেন না। কিছু জিজ্ঞেস করলেই তাদের বর বা ভাসুর বা জামাইবাবু বা শ্বশুরমশায়কে জিজ্ঞেস করতে বলেন। ইনফ্যাক্ট, অনেকেই অফিসেও যান না। তাদের জায়গায় ওইসব পুরুষরাই বেশিরভাগ সময় বসে থাকেন। অর্থাৎ খাতায় কলমে নারীর ক্ষমতায়ণ দেখালেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেইসব নারীদের কোনো ক্ষমতাই নেই। কিন্তু শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতগুলোতেই এরকম হয়, তা একেবারেই নয়। একটু যদি চোখ কান খোলা রাখা যায়, তাহলে দেখবেন পয়সাওয়ালা লোকজনদের "অভিজাত" ক্লাব/সংস্থা গোছের জায়গাগুলোতেও 'মহিলা পরিচালিত' , 'women powered' ইত্যাদি অনেক রকম বড় বড় কথা লেখা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় মহিলাদের কোনো ভূমিকাই নেই। সেসব মহিলারা কিন্তু বেশ "শিক্ষিত"। অনেকেই আবার তাদের মধ্যে অর্থনৈতিক ভাবে স্বাধীন। ইনফ্যাক্ট, বেশিরভাগ মহিলাই কিন্তু গর্ববোধ করেন পদের জন্য বা সেসব ক্লাব/সংস্থার সাথে যুক্ত হতে পেরে। তাদের বরেরা বা অন্য পুরুষরা সব সিদ্ধান্ত নিচ্ছেন - এতে তারা বরং খুশিই হয়। কখনো তাদের আত্মসম্মানে লাগে না। অনেকে তো প্রকাশ্যে বলেন যে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, আমরা মেয়েরা কি অতসব সামলাতে পারি।!!!! বরং সমাজের "নিচু স্তরে" কাজের দিদি বা সব্জি/ফল বিক্রেতা বা দোকান চালিকারা অনেক বেশী নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, কাউকে তোয়াক্কা বা শো-অফ না ক'রে।

সুমন সিনহা
২১/০৯/২০২৩

Friday, April 5, 2024

এলোমেলো ভাবনা - ৭

আমার জীবনের পরিধি এমনিতেই ছোট। ছোটবেলা থেকে বড় হয়ে উঠতে উঠতে ইচ্ছে বা অনিচ্ছেতে অনেকেই বৃত্তের মধ্যে প্রবেশ করে। ফলে সেই ছোট চেনা বৃত্তটা আস্তে আস্তে বড় হয়, পরিধিও বড় হয় স্বাভাবিক নিয়মে। বৃত্তের মধ্যে কি শুধু মানুষজনই থাকে? তা তো নয়। চেনা পাড়া, চেনা রাস্তাঘাট, চেনা মাঠ, চেনা দোকান, চেনা ধূলোবালি, চেনা কবিতা, চেনা গান কতকিছুই সেই বৃত্তের মধ্যে ঠাঁই পায়। আর শুধুই কি চেনা সবকিছু? কত অচেনা কবি, অচেনা লেখক, অচেনা শিল্পীও কখন যে সেই বৃত্তের মধ্যে ঢুকে চেনা হয়ে যায়! কিন্তু জীবন তো অনিশ্চিত, কখন কোথায় কিভাবে বাঁক নেবে তার কোনো আঁচ পাওয়া যায় না। অপ্রত্যাশিত ভাবেই সেই চেনা বৃত্ত ছেড়ে একদিন হঠাৎই দূরে চলে যেতে হয়। চেনা বৃত্তের চেনা চেনা সবকিছুর বাইরে নতুন পরিবেশ, নতুন লোকজন, নতুন রাস্তাঘাট, নতুন নতুন সবকিছু নিয়ে আবার একটা নতুন বৃত্ত ক্রমশঃ গড়ে ওঠে। কিন্তু অদ্ভূত ভাবে সেই নতুন বৃত্তের ভেতরের সবকিছুই আর চেনা হয়ে ওঠেনা, যতো চেনার চেষ্টাই করি না কেনো, অচেনাই থেকে যায়। রোজই জীবন ঘাড় ধরে জীবনের মানে শেখায়, হোঁচট খেতে শেখায়। অবাক হয়ে জানতে পারি, বুঝতে পারি কত তুচ্ছ ব্যাপারে কত সহজে আপোষ করে লোকজন, কি নিপুণ ভাবে মিথ্যে বলা হয়, মেলামেশা কতো মেকি হয়, ভন্ডামি বেঁচে থাকার 'পার্ট অফ লাইফ'! চেনা বৃত্তের চেনা সুখ, চেনা দুঃখ, চেনা রাগ, চেনা অভিমানের মধ্যেও যে শিখেছিলাম বেঁচে থাকার শর্ত কখনো বিনিময় হতে পারে না, নতুন বৃত্তে প্রতিনিয়ত আবিষ্কার করি বেঁচে থাকার শর্ত শুধুই বিনিময়! এই চেনা আর অচেনার দ্বন্দ্বের মধ্যেই কখনো অচেনা কাউকে কাউকে হঠাৎ খুব চেনা মনে হতে থাকে। সত্যিই কি চেনা মনে হয় নাকি চেনা জিনিস কে আঁকড়ে ধরার আকুলতা তাদের আরো বেশি চেনা করিয়ে দেয়! দমবন্ধ বৃত্তের মধ্যে চেনা চেনা জিনিসের গন্ধ, খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার মতোই টাটকা মনে হয়। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ধীরে ধীরে উপলব্ধি হয় বাহ্যিক কোনকিছু দেখে কখনো চেনা জানা হয় না। তাতে ক্ষণিকের আকর্ষন থাকে কিন্তু কোনো গভীরতা থাকে না, তাতে অবান্তর সময় কাটে কিন্তু কোনো দায় থাকে না, তাতে অনর্গল কথা থাকে কিন্তু কথার দাম থাকে না, তার মধ্যে চালাকি থাকে কিন্তু কমিটমেন্ট থাকে না, তার মধ্যে উচ্ছাস থাকে কিন্তু অনুভূতি থাকে না। এই গভীরতাহীন, ভালোবাসাহীন, অনুভূতিহীন, দায়হীন, মেকি বৃত্তের আবর্তে ঘুরপাক খেতে খেতে দেখি সেই চেনা আড্ডা আর 'চেনা চেনা চায়ের গেলাসের' জীবন থেকে বহুদূরে চলে এসেছি... 'কমতে থাকা চুলের ফাঁকে মাঝ বয়সের সংস্কৃতি' এখন শুধু নীরব থাকতে শেখায়, 'মন খারাপের চুক্তি' তে সই করতে শেখায়...

সুমন সিনহা
২৫/০৬/২০২৩


এলোমেলো ভাবনা - ৬

জীবন মোটামুটি তার চেনা ছন্দে চলে। প্রত্যেকেই তার জীবনের সেই চেনা ছন্দে অভ্যস্ত। প্রাত্যহিকতার সেই ছন্দের ভেতরে তার শখ-আহ্লাদ, ইচ্ছে, নেশা ইত্যাদি চাপা পড়ে যায়। হয়তো বা হারিয়েও যায় অনেকের ক্ষেত্রেই। ছান্দিক সেই জীবনে থেকে কি নিজেকে চেনা যায়? নাকি চেনা সত্তাটাই অচেনা মনে হতে থাকে নিজের কাছে? কিন্তু চেনা গন্ডির বাইরে বেরোতে চাইলেও অন্যদের খুব অচেনা লাগে তখন। চেনা চেনা লোকগুলো কেমন যেনো অচেনা ঠেকে! এ এক অদ্ভূত বৈপরীত্য, একটা প্যারাডক্স। এই একাকীত্ব কি জীবনেরই উপহার? "একে একে কথা বলা /নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে" - এই সীমাবদ্ধতার বাইরে বেরোতে গিয়ে যখন আবিষ্কার করি ছুটে চলাটাই শুধু শুধু, তখন নিজেকে শুধু একাই লাগে। সেই একাকীত্ব নিঃসীম, সেই অনুভূতি খাঁটি। নাকি সবাই নিজেকে নিয়েই থাকতে চায়? নিজের জন্যই বাঁচতে চায়? সম্পর্ক কি নিজের মতো বাঁচার একটা শর্ত নাকি একটা বিভ্রম (ইলুসন্)? প্রতিশ্রুতি, স্মৃতি - এসব কি কেবলই ভ্রম?? স্মৃতি বোধহয় শুধু শূন্যতা রেখে যায়... ফুরিয়ে যাওয়া বোধহয় অনিবার্য নিয়তি। ফুরিয়ে যাওয়ার আগে ফিরিয়ে নেওয়ার কেউ থাকে কি সত্যি? আজকাল নির্মলেন্দু গুনে'র লাইন দুটি খুব মনে হয় "আমি জন্মের প্রয়োজনে ছোটো হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি"।


সুমন সিনহা
০৩/০৪/২০২৩

এলোমেলো ভাবনা (৫)

 

গত সোমবার এখানেই একজনের আমন্ত্রণে বাসন্তী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিলাম। প্রবাসী বাঙালিদের একটি মঞ্চ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিবেশনায় সবাই বাঙালি। অল্প কয়েকটি স্টল ছিল। তার মধ্যে একটি মুদিখানার দোকানও ছিলো। দোকানটার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত মনকেমন করা অনুভূতি হলো যে অনুভূতি ভাগ করে নেওয়ার, যে অনুভূতি অনুভব করার কেউ নেই এখানে, এই প্রবাস জীবনে। দোকানের নানারকম সামগ্রী আমাকে অতীতচারী করে তুলেছিল, আমার বাঙালিয়ানাকে নাড়া দিয়েছিলো। বাংলার চাওমিনের প্যাকেট, বড়ি, বর্ধমানের মুড়ি, জে.কে পোস্ত, মুখরোচক চানাচুর, আমসত্ব, বাংলার আঁচার... এরকম আরো অনেককিছু। প্রবাসে থেকে এসব স্মৃতিবিজড়িত জিনিস অনেকসময়ই সময়ে বা দরকারে পাওয়া যায় না (এই ই-কমার্সের যুগেও)। স্মৃতি স্বভাবত অবাধ্য, তাই মনে নিতে না পারলেও সেসব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যাইহোক, দাম একটু বেশী নিলেও বেশ কিছু জিনিসও কিনে ফেললাম। কিন্তু দুটো জিনিস দেখে গভীর ভাবে অনুভব করলাম যে আবেগ, ভালোলাগা, মনের টান, ভালোবাসা'র কোনো তত্ত্ব হয় না, সেটা জীবনের অঙ্গ, যাপনের অঙ্গ। সে দুটি জিনিস হলো ইঞ্জিন সর্ষের তেল আর ঝর্ণা ঘি। ছবি গুলো পরে বাড়িতে তুলেছি।

সুমন সিনহা
৩০/০৩/২০২৩


এলোমেলো ভাবনা - ৪

মায়ার জঞ্জাল বাংলা সিনেমাটা দেখতে খুবই ইচ্ছে করছে কিন্তু পুণেতে কোনো হলেই রিলিজ করেনি। রোজই বুক-মাই-শো তে দেখি, আশা ছিল এই সপ্তাহান্তে হয়তো কোনো না কোনো হলে আসবে। কিন্তু দেখলাম না। মায়ার জঞ্জাল নিয়ে মোটামুটি সব রিভিউ গুলোই কমবেশি পড়েছি, সাক্ষাৎকারগুলোও দেখেছি। ভারত বাংলাদেশ দুজায়গারই। তাতে আরো বেশি ইচ্ছে জেগেছে সিনেমাটি দেখার। আজ পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী, ব্রাত্য বসু ও কমলেশ্বর মুখোপাধ্যায়ের একটি আলোচনা শুনছিলাম সিনেমাটি নিয়ে। অসম্ভব সুন্দর একটি আলোচনা। জীবন যাপনের বিভিন্ন আঙ্গিক, চাহিদা নিয়ে আলোচনার সময় স্বাভাবিক ভাবেই আশাবাদ নিয়ে কথা ওঠে। ইন্দ্রনীল বাবু বললেন মানুষ তখনই আশাবাদী হয় যখন তার কাছে তথ্য (ইনফরমেশন) থাকে না বা কম থাকে। কিন্তু যখন সে কারোর সম্পর্কে তথ্য বা ইনফরমেশন জানতে পারে, তখন চাইলেও সে আর আশাবাদী হতে পারে না। এই ভাবে আগে কখনো ভেবে দেখিনি...

০৪/০৩/২০২৩

সুমন সিনহা

Saturday, July 3, 2021

আর্জেন্টিনা একটা অনুভূতির নাম

আমরা ভালো ফুটবল খেলা উপভোগ করার সমর্থক। আমরা আর্জেন্টিনার সমর্থক। আমরা আর্জেন্টিনা হারলে দুঃখ পাই ঠিকই, কিন্তু অন্য দল হারলে আমরা crow over করি না। কারন আমরা বিশ্বাস করি হারা-জেতা খেলারই অঙ্গ।আমাদের আবেগের রঙ নীল-সাদা, সেটা আমাদের অহঙ্কার। তাই বলে অন্যদের আবেগের রঙ কে আঘাত করে আমরা আনন্দে মাতি না। আমরা শুধুই খেলা দেখি না, আমরা শিল্পেরও কদর করি। তাই আমরা মেসি কে ভালোবাসি। মেসি'র ফুটবল কে ভালোবাসি। আর ভালোবাসা টা খাঁটি বলেই আমরা মেসি'র সাথে অন্য খেলোয়ার দের তুলনা করি না। অন্য কোনো দলের কোনো তারকা খেলোয়ার penalty miss করলে আমরা তাঁকে "miss penalty" বলে ব্যাঙ্গ করি না। আমরা এটাও ভাবি না আর্জেন্টিনা মানেই মেসি। ফুটবল একটা দলগত খেলা বলেই আমরা মনে করি। তাই আর্জেন্টিনা হারলে আমরা সেটা কে মেসি'র ব্যার্থতা বলে হাহুতাসও করি না, ওনাকে গালিগালাজ করে social mediaও ভরাই না। হারা টা কে আমরা দলগত হার হিসেবেই গ্রহণ করি। যেমন আর্জেন্টিনা draw করলে আমরা ব্রাজিলও draw করেছে বলে উদাহরণ টানি না, তেমনই আর্জেন্টিনা হারলে আমরা জার্মানিও হেরেছে বলে গলাবাজি করি না। আর্জেন্টিনা নায্য penalty থেকে বঞ্চিত হলেও আমরা সুইডেনের নায্য penalty'র দাবী কে সমর্থন করি। রোনাল্ডো penalty miss করলেও আমরা তাঁর ফুটবল প্রতিভা কে খাটো করে ব্যাঙ্গ করি না। খেলার থেকে খেলা-অভিনয় (play acting) করেও যখন নেইমার হলুদ কার্ড দেখে না, তখন আমরা ফুটবলের স্বার্থে রেফারীর সমালোচনা করি কিন্তু নেইমার কে troll করি না। জার্মানি'র বিদায় ব্যাথায় আমরাও সমব্যাথী হই।
‌    তাই আসুন আমরা ভালো ফুটবল খেলা দেখায় মনোযোগ দিই। সীমাবদ্ধতার বাইরে বেরোবার চেষ্টা করি। আর্জেন্টিনা বা মেসি কে কুকথা, গালিগালাজ, ব্যাঙ্গ - - এসব ইতিহাসে ঠাঁই পাবে না। তাই মানুষ মনেও রাখবে না। কিন্তু দি মারিয়া'র চোখের জল মানুষ মনে রাখবে, স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য আর্জেন্টিনা সমর্থক দের চোখের জল মানুষের মনে দাগ কাটবে, মারাদোনার শিশুসুলভ কান্না মানুষের আবেগ কে নাড়া দিয়ে যাবে। আর আমার নীরবতা সরব হয়ে থাকবে আমার বিশ্বাসে যে মেসি শুধুমাত্র কোনো ফুটবল খেলোয়াড় নয়, মেসি একটা জীবন-দর্শন। আর্জেন্টিনা শুধুমাত্র কোনো দল বা দেশ নয়, আর্জেন্টিনা একটা লড়াই এর প্রতীক।

সুমন সিনহা
২৮/০৬/২০১৮
P. S. তিন বছর আগের লেখা। ফেসবুক মনে করালো।



Monday, June 30, 2008

Confession...


When I first started blogging I promised myself a lot that I shall well maintain my blog , i.e, I shall be regular in posting. And now after six months I discover that I am still there where I was at the very beginning of blogging !! My blog is still at its infancy. One of the reasons is definitely "time" but "time" is not the only factor, rather it's an excuse to save myself. As far as my mind goes, I started blogging with lot of enthusiasm because I liked the concept of blogging and it seemed to me that it's a good place to pen my feelings, my thoughts, my memories, my experiences etc here in the blog. Still I like the idea of blogging well enough and a lot more interest or enthusiasm is still within me, a lot of materials is all in my mind to post, but what happens is that they continue to remain in my mind. Perhaps my inability to express myself is another reason but the most appropriate reason, I think, is my discomfort or uneasiness with keyboard typing and my laziness that prevents me from blogging. Lot of ideas loiter in my mind. I plan a lot to jot down those ideas in the blog. I prepare myself from within that I must write those this time and when I make myself ready to put pen to paper, I loose the thread of my thoughts and to my utter surprise, I discover that all my efforts end in smoke. My blog remains silent. Recently I came across some good blogs and wonder how the blog-owners manage to post so regularly and ask myself why I can't. Based on my analysis, I find out what I have just written! Now I vow again that I shall give my blog "time" and shall definitely make sincere attempt to post regularly. Let me wait and see if I can keep my words...

Thursday, January 3, 2008

My realization


I had read these lines somewhere. I could not recall who wrote it and where I read. But these lines are my dearest possessions.

"After a while you learn the subtle difference, between holding a hand and chaining a soul. And you learn that love does not mean possession, and company does not always mean security. And you begin to learn that kisses are not contracts, and presents are not promises. And you begin to accept your defeats, with your head up and your eyes ahead with the grace of an adult, not the grief of a child. And you learn to build all your roads on today because tomorrow's ground is too uncertain for plans, and futures have a way of falling down in flight. After a while you learn that even sunshine burns, if you get too much. So you plant your own garden and decorate your own soul, instead of waiting for someone to bring you flowers. And you learn that you really can endure..."

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...