Showing posts with label টুকরো ভাবনা / Piece of thoughts. Show all posts
Showing posts with label টুকরো ভাবনা / Piece of thoughts. Show all posts

Monday, April 8, 2024

 


১৪ /০২ / ২০২৪ 

ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা যায় না। পক্ষ বেছে নিতে হয়। পক্ষ বেছে নিয়েও অনেকে নিরপেক্ষ ব'লে দাবি করে বা দেখায় বা কিছুই বোঝে না এমন ভান করে। কিন্তু সেরকম লোকজন সব যুগেই কম বেশী ছিলো। সামাজিক মাধ্যমের যুগে আজকাল হয়তো সেটা একটু বেশিই নগ্ন হয়ে চোখে পড়ে। ভ্রম সকলেরই হয় কিন্তু বিভ্রান্ত না হলেই হলো। মোদ্দা কথা ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে নিরপেক্ষ থাকা যায় না। পক্ষ বেছে নিতে হয়। আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার চারটে লাইন টাইমলাইনে থাক...
"অস্থির হয়ো না,
শুধু প্রস্তুত হও।
এখন কান আর চোখ
খোলা রেখে
অনেক কিছু দেখে যাওয়ার সময়।"
সুমন সিনহা
২২/০১/২০২৪
"আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।"
শ্রীকান্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


"You can't force someone to genuinely care about you.
You can't force someone to be faithful to you.
You can't force someone to be the person you need them to be.
The truth is, sometimes the person you want the most is the same person you would be best without.
You have got to understand some things are meant to come into your life, just not meant to stay."

--Cody Bret
03/09/2024

Friday, April 5, 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক হিসেবে আমি লজ্জিত ও ব্যথিত। মেধার দম্ভের সাথে ছদ্ম এলিটিসম্ ও মানসিক বিকৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেই এই ঘটনা ঘটা সম্ভব। কদর্য এই সামাজিক ব্যাধির দায় কমবেশি আমার আপনার সবার। স্বপ্নদীপের মৃত্যু এই সিস্টেম কে অনাবৃত করেছে মাত্র। যে সিস্টেমের জন্য গুণমান ও উৎকর্ষে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় আজ উপাচার্যহীন!!

এঁচোড়েপক্ক ছেলেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরেকজন মায়ের কোল খালি হওয়ার আগে অন্তত যদি তারা একটু ভাবে!!!

১২ / ০৮ / ২০২৪
সুমন সিনহা

যে সৎ, ভদ্রলোকটি অনুদান, দান - খয়রাতির বদলে শিল্প ও চাকরির জন্য সোচ্চার হয়েছিলেন, তিনি অনেকদিন ধরেই নিভৃতচারী ছিলেন, এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে। তাঁকে নিয়ে যারা একসময় মিথ্যার মিথ বানিয়ে ফলাও করে নিয়মিত প্রচার করতেন, তাদের বোধোদয় দেখে ভালো লাগছে। কেউ কেউ আবার বুদ্ধ বাবুর অসুস্থতায় আতঙ্কিত! যারা কিছুদিন আগেই বুদ্ধ বাবুর পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন, তারা আজ ওঁর মূল্যবোধ ও আদর্শ নিয়ে বলছেন!! বলি কি পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান কি মতাদর্শের নিরিখে করেন নি সেদিন?? বুদ্ধ বাবুকে নিয়ে যতো বেশি আলোচনা হবে, আজকের রাজনৈতিক কেষ্টবিষ্টুদের সাথে ওঁর আশমান-জমিন ফারাক তত বেশী স্পষ্ট হবে। মিথ্যাচার, চুরি - জোচ্চুরি, দুর্নীতি ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা (institutionalization of corruption) এগুলো অবশ্যই দোষের, কিন্তু সততা, ভদ্রতা, স্বাভাবিক যাপন - এগুলো বাড়তি গুণের কিছু না বরং এগুলোই মানুষের স্বাভাবিকতা। নিজের জীবনে এগুলো চর্চা (practice) করতে পারলেই (অন্ততঃ কিছুটা হলেও) বুদ্ধ বাবুকে সম্মান ও শ্রদ্ধা দেখানো হবে। যাইহোক, সাংবাদিক বাবুর বোধোদয়ে কিছুটা হলেও আশান্বিত হলাম। সাংবাদিক বাবুর পোস্টটি শেয়ার করছি, একটু সময় থাকলে পড়বেন।

৩১ / ০৭ / ২০২৩

সুমন সিনহা



যিনি নীচের পংক্তি গুলো লিখেছিলেন, তিনি আজ হাসপাতালে ভর্তি ১০০ শতাংশ ভেন্টিলেশন নিয়ে।

"ভালোবাসার একটাই তো পথ।
অনেক কাজ বাকি বন্ধু - তাড়াতাড়ি করো,
জীবন কে সোজা করে দাঁড় তো করাতে হবে।
পড়তে হবে নতুনভাবে
তৈরী হবে নতুন নতুনতর গান।
শব্দ, নির্দেশ, সংঘবদ্ধতা, মানুষের শক্তি,
এগোও সময়।"
বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি।
'ফিরে এসো বুদ্ধ, জনতার মুখরিত সখ্যে'...

৩০/০৭/২০২৩
সুমন সিনহা



স্রোতের বিপরীতে সাঁতার কাটা মানুষদের সম্মান জানাই। কুর্নিশ সুচেতনা (সুচেতন)। যৌনতার নিরিখে প্রান্তিক মানুষদের অধিকার আন্দোলন আরো গতি পাক।


২২/০৬/২০২৩

 বিনা মন্তব্যে!!!



আজকাল ফেসবুক খুললেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। ঘটমান বর্তমান সময়ের পোস্টগুলো দেখে অদ্ভুতরকম নিরুত্তাপ থেকে যাই। কিছুদিন আগে অবধিও যে সব পোস্টগুলো দেখে রাগ বা ঘেন্না থেকে তীব্র রিয়াক্ট করতাম, আজকাল নিজের ওপরই রাগ বা ঘেন্না হয়!! তবুও অনুপ্রেরণার উদযাপনের মধ্যে প্রেরণাদের দেখে মনে আসে "বৃথা আশা মরিতে মরিতেও মরে না"। সভ্যতার এই কালবেলাতেও এক "সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক" ভারতবর্ষের স্বপ্ন দেখতে ইচ্ছে করে।

৩০/০৫/২০২৩

সুমন সিনহা

কলকাতা কলকাতা


It's the season of love in my city
My rehearsal room is shining bright
Occasionally, unknown parachutes descend
And here's my note for you, my friend
That I am at Kolkata...


          Good morning!!!

          ২৪/০৪ /২০২৩

          টুকরো ভাবনা

          আচ্ছা, ১৫২৬ সাল থেকে ১৮৫৭ সাল অবধি ইতিহাস বইগুলোতে কী লেখা থাকবে এখন?


          ১১ /০৪ /২০২৩

          Thursday, July 8, 2021

          July 8

          Let us celebrate the day when political intelligence and sportsman spirit define Bengal and the Bengalis..

          Suman Sinha
          08/07/2021



          Friday, April 23, 2021

          "এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
          এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
          এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
          এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না"
          
          
          একজন সহনাগরিক হিসেবে আমি আজ ব্যথিত ও লজ্জিত। কিন্তু রাস্তায় নামার অবস্থা বা সামর্থ্য এবং সম্ভবতঃ সাহসও আমার নেই। শুধু এটুকুই চাই শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় থাকুক। হিংসা, দাঙ্গা ও ঘৃণার প্রচার বন্ধ হোক। এত কিছুর মধ্যেও কিছু কিছু খবর পড়ে বা দেখে মন টা বেশ ভালো লাগছে। এই বিশ্বাস টুকু যেনো ধরে রাখতে পারি।

          সুমন সিনহা
          ২৭/০২/২০২০

          আন্তর্জাতিক শ্রমজীবী মহিলা দিবস থেকে আন্তর্জাতিক নারী দিবস। সচেতন ভাবে শ্রমজীবী শব্দটি বাদ দিয়ে বাকি টা নিয়ে আদিখ্যেতা করা শুধুমাত্র দেখনদারি (exhibitionism) । ক্ষমতায়ন (নারী বা পুরুষের) কি কাজে ব্যবহার হচ্ছে সেটাই বেশী গুরুত্বপূর্ণ। অমুক অম্বানী বা তমুক সীতারামনদের ক্ষমতায়ন নিয়ে উল্লাস করা অনেক বেশী সহজ হয়ে যায় যদি ওই শ্রমজীবী শব্দ টা না থাকে। পার্থক্য এখানেই।

          সুমন সিনহা
          ০৮/০৩/২০২০
          'ও আলোর পথযাত্রী
          এ যে রাত্রি, এখানে থেমো না।'
          O traveler,
          you are trying to enlighten yourself
          But darkness is all around
          Please do not stop your journey here.
          সুমন সিনহা
          ০৫/০৪/২০২০
          'সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও
          সবাই হাততালি দিচ্ছে।
          হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করার কেউ আর নেই
          সবাই চেঁচিয়ে বলছে শাবাস, শাবাস।
          রাজা, তোর কাপড় কোথায়?'

          - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
          লেখারও কেউ নেই। কবির কলমও তো থেমে গেছে।

          ০৪/০৪/২০২০
          নারী, তুমি স্বাধীন আজ
          মহা ধুমধাম
          কালও তুমি স্বাধীন থেকো
          পেয়ো পরিশ্রমের দাম ।
          ----------------------
          পুরুষ, তুমি লড়াই করো
          নারীর জন্য আজ
          কালকে নারী বলবে জেনো
          সবার জন্য সমান কাজ।
          ----------------------
          আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা

          সুমন সিনহা 
          ০৮/০৩/২০১৯
          'যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে
          সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে
          যে জাতি জীবনহারা অচল অসাড়
          পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।'

          -রবীন্দ্রনাথ ঠাকুর
          ২২শে শ্রাবণ, ১৪২৬

          Thursday, April 22, 2021

          'Patriotism cannot be our final spiritual shelter; my refuge is humanity. I will not buy glass for the price of diamonds, and I will never allow patriotism to triumph over humanity as long as I live.'


          Rabindranath Tagore

          ১৭/০৮/২০১৯

          জীবনানন্দ দাশ

          আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...